মে দিবস সারা পৃথিবী পালন করে। মে মাসের প্রথম দিনকে বলা হয় মে দিবস। ইংরেজিতে বলা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিখ্যাত 'হে মার্কেটে' ঘটনার সূত্রপাত হয়েছিল ৮ ঘণ্টা কাজ করার দাবিতে। তিন দিনব্যাপি শ্রমিক ধর্মঘটের মাধ্যমে আমেরিকার শিকাগো শহরে একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে চারজন ধর্মঘটকারী শ্রমিক নিহত হয়। ম্যাক করমিক হারভেসটিং মেশিন কোম্পানি প্লান্টে এই ঘটনা ঘটে।

এই ঘটনার পর শ্রমিকরা 'হে মার্কেট স্কোয়ারে'র্ যালি বের করে।র্ যালি শেষে ঘটনার পর শ্রমিকদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালায় পুলিশ। এর ফলে কমপক্ষে ১২জন শ্রমিক মারা যায়। এই ঘটনা নিয়ে পৃথিবীব্যাপী মানুষের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। ফলশ্রুতিতে তখন থেকে মে দিবস একটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে প্রতি বছর। সারা পৃথিবীতে মে দিবস ছুটির দিন হিসেবে মর্যাদার সঙ্গে পালিত হয়।

দেশে দেশে আজও মে দিবস পালিত হলেও উন্নয়নশীল দেশগুলোতে শ্রজবীবী মানুষের অবস্থার পরিবর্তন হয়নি। বিশেষ করে শিশুশ্রমিকদের করুণচিত্র আমরা প্রায়শ সংবাদপত্রে দেখতে পাই। যাদের হাতে থাকার কথা বই ও কলাম তাদের হাতে বড়দের হাতিয়ার কেন এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই আমাদেরকে পীড়িত করে। মহান মে দিবসে এই সমস্যা সমাধানের দাবি জানাই।

 

৪র্থ শ্রেণী, ডিপিএস, এসটিএস-ঢাকা

Powerd by Manchitro Publishers, 2011 Copyright © All Rights Reserved.
home
Editor : Probir Bikash Sarker
probirsrkr06@gmail.com